বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ঈদের আগের দিন ও পরদিন ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায়। সান্তাহার জিআরপি থানার ওসি আরিফুজ্জামান ট্রেন থেকে পড়ে অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা ছেড়ে আস আন্তঃনগর ট্রেন ঈদের আগের দিন শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সান্তাহার স্টেশনে প্রবেশ করার সময় ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা যান। ঈদের পরদিন রবিবার সন্ধ্যায় স্টেশন থেকে বগুড়াগামী লোকাল ট্রেন শহীদ সুজিত লেভেলক্রসিং অতিক্রম করার সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের নিচে পড়ে মৃত্যু মারা যান।
সান্তাহার রেলওয়ে থানা ও বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি লাশ দু’টি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় আলাদা অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।








