চুয়াডাঙ্গায় ঈদ জামাতে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। তার নাম জয়নাল আবেদীন (৪৫)।সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জয়নাল আবেদীন হাপানিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের মামাতো ভাই।
ঈদের দিন শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাপানিয়া গ্রামে ঈদগাহে ঈদের নামাজ পড়ানোকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার ইমদাদুল হক ও দেলোয়ার হোসেন গ্রুপের লোকজনের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৪ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, কুষ্টিয়া সদর হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান জানান, থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়তে পারেন:
চুয়াডাঙ্গায় ঈদ জামাতে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২৪








