সিলেটের সাতকরার ‘কদর’

তুহিনুল হক তুহিন,সিলেট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ০৪:০২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ০৪:২৮

সিলেটের সাতকরার ‘কদর’ সিলেটের সাতকরা এখন শুধু সিলেটেরই ফল নয়। বিদেশেও রফতানি হয় লেবু আকৃতির সবজি জাতীয় এই ফল। কোরবানি ঈদ আসলেই কদর বেড়ে যায় সাতকরার। কারণ এটি স্বাদে ও ঘ্রাণে অতুলনীয়। সাতকরা দিয়ে রান্নাবান্না করাটা সিলেটের ঐতিহ্য। এবারের কোরবানির ঈদে বেড়ে গেছে এর চাহিদা।

এক সাপ্তাহ আগ থেকে সিলেটের প্রধান সবজির আড়ৎসহ নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি শুরু হয় সিলেটের সাতকরা। ঝুড়িতে সাজিয়ে সাতকরা বিক্রি করছেন সবজি বিক্রেতারা। ক্রেতারাও কিনছেন বেশ। ছোট-বড় আকার ভেদে প্রতি হালি সাতকরা বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা করে।

সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাটের জাফলং ছাড়াও এখানকার পাহাড়-টিলায় চাষ হয় সাতকরা। এটি দেশ-বিদেশে সিলেটি সাতকরা নামে পরিচিত। ক্রেতারা সিলেটের সাতকরা শুনলেই দর কষাকষি কম করেন বলে জানান বিক্রেতারা।

লেবুগাছের মতো সাতকরার কাঁটাভরা গাছ ২০ থেকে ২৫ ফুট লম্বা হয়। ফাল্গুন মাসে ফুল আসে। জ্যৈষ্ঠ-আষাঢ়ে ফল হয়। সিলেটে এর প্রচুর চাহিদার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম ও মেঘালয় থেকেও সাতকরা আমদানি হয়।

জৈন্তপুরের বাসিন্দা সবজি ব্যবসায়ী মাসুক মিয়া জানান, এবার সাতকরা হালি বিক্রি করতে হচ্ছে ১০০-১২০ টাকা। সাতকরাগুলো তিনি সংগ্রহ করেছেন সিলেটের জাফলং ও জৈন্তাপুর থেকে। অন্যান্য বছরের চেয়ে এবার বিক্রি বেশ ভালো।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম