বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

বরিশাল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৪

বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় ঈদুল আজহাতে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন দর্শনার্থীরা। নদীর পাড়,  সেতুর ওয়াক ওয়ে, খোলা মাঠ, বড় মসজিদ, দিঘির পাড়ে ঘুরে বেড়িয়েছেন তারা। নগরীতে বিশেষ কোনও বিনোদন কেন্দ্র না থাকায় কীর্তনখোলা নদীর তীরের নির্মাণাধীন ওয়াকওয়ে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, খয়েরাবাদ সেতু, বঙ্গবন্ধু উদ্যান, দুর্গা সাগর দিঘি ও গুঠিয়া মসজিদ এলাকায় ভিড় জমে মানুষের।

নিরাপদে ঘুরে বেড়ানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনীও তাদের নজরদারি জোরদার করে। পাশাপাশি বখাটেসহ যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে বিনোদন কেন্দ্রগুলোতে সাদা পোশাকধারী পুলিশও ছিল।

কীর্তনখোলা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ  নদীর তীরে ঘুরেছেন তাদের অনেকেই ট্রলার বা নৌকা নিয়ে আপনজনদের সঙ্গে নদীর বুকে ভেসে বেড়ানোর আনন্দও নিয়েছেন। এর মধ্যে কীর্তনখোলা নদীর তীরে প্রায় দেড় কিলোমিটার জুড়ে নতুন বেড়িবাঁধ এবং ত্রিশ গোডাউন এলাকায় সৌন্দর্যের কারণে ভ্রমণ পিপাসুদের ভিড় ছিল একটু বেশি।

বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় ঈদের দিন দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই একইভাবে মানুষের ভিড় জমে মাধবপাশায় দূর্গাসাগর, বরিশাল নগরীর স্বাধীনতা পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, বিবির পুকুর পাড়, পেলানেট ওয়ার্ল্ড শিশু পার্ক, ডিসি লেক, চৌমাথা লেকসহ বিভিন্ন স্থানে।

মুক্তিযোদ্ধা পার্কে বেড়াতে আসা রাশিদা নামের এক কলেজছাত্রী জানান, নানার বাড়িতে বেড়াতে ও কোরবানির ঈদকে ঘিরে বরিশাল এসেছেন। গত দুইদিন কোরবানি নিয়ে ব্যস্ত ছিলেন সবাই। আজ (ঈদের দিন) বাবা-মা, মামা-মামীসহ সবাইকে নিয়ে কীর্তনখোলা নদীর তীরের এই মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে এসেছেন। নদীর তীরে হাটাহাটি ও নৌকায় ভ্রমণ সব মিলিয়ে বেশ মজাই পাচ্ছেন সবাই।

বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় ঘুরতে আসা আবিদুর রহমান নামের একজন বলেন, ‘বিনোদন কেন্দ্রগুলোতে ধূমপান ও বেপরোয়া মোটরসাইকেল চলাচলের কারণে অসুবিধায় পড়তে হয়।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন, ‘তাদের কাছে এ ব্যাপারে কোনও অভিযোগ নেই।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান