দেশে ফিরল পাচার হওয়া ৫ বাংলাদেশি শিশু ও নারী

বেনাপোল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫২

পাচার মিথ্যা আশ্বাসে ভারতে পাচার হওয়ার আট মাস পর এক শিশু ও চার নারীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল চারটায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরির্দশক খায়রুল ইসলাম জানান এ তথ্য জানান।
ইমিগ্রেশন পুলিশ জানায়, ঢাকা আহসানিয়া মিশন পাঁচ নারী-শিশুকে গ্রহণ করেছে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফেরত আসা নারী ও শিশুরা হলেন— হাফিজা খাতুন (৩০), সেলিনা খাতুন(৩২), রুনা আক্তার(২৫), ডলি আক্তার(২৮)ও শিশু নেওয়াজ শেখ (৪)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরির্দশক খায়রুল ইসলাম বলেন, ‘ভালো কাজের কথা বলে দালালরা তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত আনা হয়েছে।

ঢাকা আহসানিয়া মিশনের স্থানীয় র্কমর্কতা ফাতেমা খাতুন বলেন, ‘এরা আমাদের শেল্টার হোমে থাকবে। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ সময় কেউ যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় তাহলে আইনি সহায়তা দেওয়া হবে।’

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম