আদালতের রায় নিয়ে সরকার বেকাদায় পড়েছে: আ স ম রব

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৩

জাতীয় যুব পরিষদের সম্মেলনে বক্তব্য রাখছেন আ স ম আব্দুর রব সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে সরকার বেকায়দায় পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন করে সরকার ক্ষমতায় আঁকড়ে আছে। সর্বশেষ আদালতের রায়কে কেন্দ্র করে তারা খুব বেকায়দায় পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনও রাস্তা তারা খুঁজে পাচ্ছে না।’
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাটে জাতীয় যুব পরিষদের সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ স ম আব্দুর রব এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে জেএসডি সভাপতি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে সরকার চরম হতাশ হয়ে পড়েছে। সরকারদলীয় ব্যক্তিদের বক্তব্যেই এই হতাশা ফুটে উঠেছে। আদালতের রায়কে কেন্দ্র করে তারা যেসব কথা বলছেন, তা খুবই ভয়ংকর। তাদের বক্তব্য রাষ্ট্রের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে। আমরা আদালত নিয়ে এমন হীন রাজনীতি করতে চাই না।’
সরকার বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে আ স ম রব বলেন, ‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারলে রাষ্ট্র ও সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ভারসাম্যহীন হয়ে পড়বে। এতে দেশে রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক বিপর্যয় দেখা দেবে, দেশ ভয়াবহ সংকটে পড়বে।’ দেশের বর্তমান পরিস্থিতিতে সংববিধানের আমূল পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন জেডিসি সভাপতি।
জাতীয় যুব পরিষদের কমলনগর উপজেলার শাখার আহ্বায়ক মাহমুদুর রহমান বেলালের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ মুনছুরুল হক প্রমুখ।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম