কুড়িগ্রাম ও লালমনিরহাটে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ত্রাণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১৫

ত্রাণবাহী ট্রাকের প্রতীকী ছবি (সংগৃহীত)

ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় ৭০ লাখ টাকার ত্রাণ সামগ্রী নিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার দিকে যাত্রা করেছে আটটি ট্রাক। ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছ থেকে প্রাপ্ত অনুদানের টাকায় এসব ত্রাণ সামগ্রী কিনে জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে তা পৌঁছে দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের বহর ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,চিনি,ডাল,সুজি, খাবার স্যালাই ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

সন্ধ্যায় ত্রাণবাহী বহরকে বিদায় জানানোর সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, মোট আটটি কাভার্ড ভ্যানে করে ১০ হাজার ব্যাগসহ মোট একশ’ টন ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে দেশের উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকায়। ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছ থেকে প্রাপ্ত অনুদানের টাকায় কেনা এসব ত্রাণ সামগ্রী কুড়িগ্রাম এবং লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। ত্রাণবাহী বহরের সঙ্গে পুলিশ, সাংবাদিক, স্বেচ্ছাসেবীসহ ৭০ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম