পিয়াইন নদী থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৭

ফয়সল হোসেন সৌরভ সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফয়সল হোসেন সৌরভ। তিনি চট্টগ্রামের ভাঙ্গা রেলওয়ে কলোনির আম বাগান এলাকার বাসিন্দা সিরাজুল মওলার ছেলে। সৌরভ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানান, পানিতে তলিয়ে যাওয়া সৌরভের লাশ মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে জাফলং জিরো পয়েন্ট থেকে সৌরভের লাশ উদ্ধার করে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) একই নদী থেকে কামাল শেখ নামের আরেক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। কামাল শেখ ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার বাসিন্দা রশিদ শেখের ছেলে। তিনি ময়মনসিংহ এ্যাপোলো ইনিস্টিটিউটের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানান, কামাল শেখের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সৌরভের লাশও তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম