হাতিয়ায় আ.লীগের দু’পক্ষে সংঘর্ষ, এমপির বাড়িতে গুলি

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৫

নোয়াখালী

যুবলীগ কর্মী রিয়াজ উদ্দিন হত্যার জের ধরে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এসময় নোয়াখালী-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আয়েশা ফেরদৌসের বাড়িতে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় এবং শেখ রাসেল স্মৃতি সংসদের আসবাবপত্র ভাঙচুর করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ২টার দিকে ওছখালি বাজারের প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ গেইট এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের বাড়িতে গুলি ছোড়া হয়।

স্থানীয়রা জানান, গত ৩০ আগস্ট উপজেলার সোনাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় রিয়াজ উদ্দিন নামে এক যুবলীগ কর্মী নিহত হন। রিয়াজ উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এবং সম্প্রতি আওয়ামী লীগে সক্রিয় মাহমুদ আলীদের হয়ে কাজ করতেন। রিয়াজ উদ্দিন নিহত হওয়ার পর তার বাবা কোরবান আলী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীসহ ১৫৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এই ঘটনার জেরে বুধবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।

সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দুপুর ১২টায় তার নিজ বাসভবনে যুবলীগ কর্মী রিয়াজ উদ্দিন হত্যার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা চলছিল। এসময় তার বাসা লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়তে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী জানান, তার কোনও অনুসারী নেই। তার দল আওয়ামী লীগ। সংঘর্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কোনও কর্মী বা নেতা জড়িত ছিলেন না।

শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ইমামুল হোসেন এনাম অভিযোগ করেন, মোহাম্মদ আলীর কয়েকজন অনুসারী বাজারে এসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও পরে শেখ রাসেল স্মৃতি সংসদের আসবাবপত্র ভাঙচুর করে।

ওসি আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংসদ সদস্যের বাড়িতে গুলির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম