চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৯

আদালত

চট্টগ্রামে অস্ত্র মামলায় মোরশেদুল আলম নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফেরদৌস আরা এ রায় দেন। রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (পিপি) রুবেল পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিত মোরশেদুল আলম বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে। বর্তমানে সে কারাগারে রয়েছে।

রুবেল পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আদালত মোরশেদুল আলমকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ১১ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।’

তিনি আরও বলেন, ‘মোরশেদুল আলম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বাঁশখালী থানাসহ আশপাশের থানায় ১৬টি মামলা রয়েছে।’

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২২ জুলাই গভীর রাতে আসামি মোরশেদুল আলমের তথ্যের ভিত্তিতে দক্ষিণ চাম্বল গ্রামের আবুল খায়েরের বাড়ির পুকুর পাড়ে শুকনো পাতার স্তুপ থেকে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় বাঁশখালী থানার এসআই রমিজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ২০১৩ সালের ১১ আগস্ট এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ১৩ মার্চ আদালত অভিযোগ গঠন করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম