ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জয়পুরহাট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৪

জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিন জনকে জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- সহলাপাড়া গ্রামের আব্দুস সোবহান (৫০), মামুনুর রশিদ (২০), হাসান তালুকদার (৩০), আশরাফ আলী (২৫), শাহিন হোসেন (৩০), সুজা হোসেন (২৮), মালেকা বেগম (৩৫), সাজেদা বেগম (৪০) ও মরিয়ম বেগম (৫৫), থামড়া গ্রামের আলম শেখ (৩২) ও রুহুল আমিন (২৫) এবং ফোঁপড়া গ্রামের চঞ্চল হোসেন (৩০) ও নাসির হোসেন (৩৪)। এছাড়া আহত আরও দুই জন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও তাদের নাম জানা যায়নি।

আহতদের মধ্যে আব্দুস সোবহান, আলম শেখ, চঞ্চল হোসেন, শাহিন হোসেন ও আশরাফ আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের জয়পুরহাট জেলা আধুনিক ও বগুড়ার দুপচাচিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার সকালে জমির দখল নিয়ে সহলাপাড়া গ্রামের কৃষক আব্দুস সোবহানের সংঘর্ষ হয় একই গ্রামের শাহিন হোসেনের সঙ্গে। বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান নাদিম তালুকদার সকাল ৯টার দিকে লোকজন নিয়ে ওই গ্রামে সালিশ করতে আসেন। তারা গ্রামে পৌঁছালে স্থানীয় নসিরপুর গ্রামের বিএনপি নেতা খালেদুল মাসুদ আঞ্জুমান দলবলসহ রায়হান হোসেন গোলে ও শাহিন হোসেনকে সঙ্গে নিয়ে নাদিম তালুকদার ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হন।

ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে উভয় পক্ষ মামলা করবে বলে জানিয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম