নাফ নদী থেকে শিশুসহ ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৬

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত)

টেকনাফের নাফ নদীতে ভাসমান অবস্থায় দুই শিশু ও তিন নারীসহ ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  (৭ সেপ্টেম্বর) সকালে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাফ নদীর তীরের তিনটি পৃথক স্থানে মোট ছয়টি লাশ পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। মিয়ানমারে নতুন করে সহিংস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মোট ৭১ জন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শাহ পরীর দ্বীপ এলাকায় নাফ নদী থেকে দুই শিশুসহ এক নারীর লাশ, টেকনাফের সাবরাং এলাকার নদীর পাড় থেকে দুই নারীর লাশ ও নোয়াখালী পাড়ার নদীর তীর থেকে এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবির ঘটনায় এ ছয় জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

/এএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম