চট্টগ্রাম বন্দরে তেজষ্ক্রিয় পদার্থের কন্টেইনার আটক

চট্টগ্রাম ব্যুরো
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:০০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৫

চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে তেজষ্ক্রিয় পদার্থে ভর্তি একটি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের সহকারী কমিশনার (মেগাপোর্ট) মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গত ২২ আগস্ট বন্দরের মেগাপোর্টে সংকেত পাওয়ার পর কাস্টমস কর্মকর্তারা কন্টেইনারটি জব্দ করেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, সিটাডেল গ্লোবাল করপোরেশন নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান বন্দরে শিপমেন্টের জন্য কন্টেইনারটি নিয়ে আসে। এটি শ্রীলঙ্কা, সিঙ্গাপুর হয়ে চীনে রফতানির কথা ছিল।
হাবিবুর রহমান বলেন, ‘মেগাপোর্টে সংকেত পাওয়ার পর আমরা কন্টেইনারটি জব্দ করি। পরে প্রাথমিক পরীক্ষায় আমরা নিশ্চিত হই যে ওই কন্টেইনারে ক্ষতিকর তেজষ্ক্রিয় পদার্থ রয়েছে। চূড়ান্ত পরীক্ষার জন্য বিষয়টি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। তারা এসে নমুনাও সংগ্রহ করে নিয়ে গেছেন।’
পরমাণু শক্তি কমিশনের চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর রফতানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম