টাঙ্গাইলে সড়কে একদিনে ঝরলো ১১ প্রাণ

টাঙ্গাইল সংবাদদাতা
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:২৪

সড়ক দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা টাঙ্গাইলে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সড়ক দুর্ঘটনায় একদিনে ১১ জন নিহত হয়েছেন। পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ১৬ জন । ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন এবং মধুপুরে মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। এছাড়া, সখীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে মহাসড়কের ভাতকুড়া এলাকায় সাইড দিতে গিয়ে একটি মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ৫ জন মারা যান।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতৈল খালপার গ্রামের হাবিল উদ্দিনের ছেলে ও ঢাকার আজিমপুরে পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিষ্ঠান নিপোর্টের কর্মী মনিরুজ্জামান রতন তার নিজের ও শ্বশুরের পরিবারের লোকজন নিয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার লতিফপুর গ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন।

পথে এই দুর্ঘটনায় মনিরুজ্জামানের মা মমতাজ বেগম (৫৫), স্ত্রী তাহমিনা আক্তার, ছেলে রেজভী (১০), শ্বশুর কছিম উদ্দিন (৫৮), শাশুড়ি হাজেরা বেগম (৫২), শ্যালক রায়হান উদ্দিন শুভ (৩৪), তার শ্যালক সোহেল রানা (১৮) ও তাদের ৫ বছর বয়সী এক ছেলে, একই এলাকার মেহেদী হাসান (২৫) নিহত  হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সাইদুর রহমান ৯ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, জেলার মধুপুরে সড়ক দুর্ঘটনায় আরও দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসনাত চৌধুরী হিমেল এবং সিরাজুল ইসলাম সোহাগ। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুরে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার হিমেল ও সোহাগ মোটরসাইকেলযোগে নেত্রকোনা থেকে টাঙ্গাইল ফেরার পথে উপজেলার টেলকি এলাকায় পৌঁছালে হঠাৎ করে তাদের মোটারসাইলেকটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সোহাগ নিহত হন। আহত হিমেলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ায় পথে তিনি মারা যান। মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জেলার সখীপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সখীপুর-ঢাকা সড়কের প্রতীমা বংকী মাজারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ঢাকাগামী ফেরদৌস পরিবহন ও বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের এ সংঘর্ষ হয়। সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, ‘আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম