রাজশাহীতে জেএমবি সদস্যকে কারাগারে প্রেরণ

রাজশাহী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৫:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৫:০৫

জেএমবি রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য শাহীনুর রহমান শাহীনকে (৩৬) বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (০৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রাজশাহীর বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, ২০০৪ সালে বাগমারায় জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সময় শাহীন তার সঙ্গে থেকে এলাকার নিরীহ মানুষের ওপর নানাভাবে নির্যাতন করে। ওই সময় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে জেএমবির সদস্যরা পুলিশের ওপর হামলা চালানোর সময় শাহীনসহ ৬৪ জন গ্রেফতার হয়। পরে হাজত থেকে বের হয়ে এসে শাহীন গোপানে লুকিয়েছিল।

ওসি আরও বলেন, শাহীনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাগমারা থানায় একাধিক মামলা রয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম