বিভক্তি সাংবাদিকদের দুর্বল করেছে: শওকত মাহমুদ

গাইবান্ধা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৫

সাদুল্যাপুর প্রেসক্লাবে শওকত মাহমুদ

দেশের সাংবাদিক সমাজের মধ্যে বিভেদ বেড়েই চলেছে। ঢাকাসহ দেশের সাংবাদিকদের সব সংগঠনে রয়েছে বিভক্তি। এমন বিভক্তি সাংবাদিক সমাজকে দুর্বল করেছে। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ মন্তব্য করেছেন। গাইবান্ধার সাদুল্যাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়  তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকাসহ দেশের সাংবাদিকদের সব সংগঠনে বিভক্তি রয়েছে। কিন্তু সাদুল্যাপুর উপজেলার কর্মরত সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধতা একটি দৃষ্টান্ত। ঐক্যের কারণে উপজেলা পর্যায়ের প্রেসক্লাবটি দেশের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হতে পারে।

শওকত মাহমুদ আরও বলেন,নির্যাতিত মানুষদের আশ্রয়স্থল হলো প্রেসক্লাব। মুক্তচিন্তা থেকে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করছেন। সাংবাদিকরা সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সোচ্চার। কিন্তু সত্য বললেই মামলা হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। সাংবাদিকরা সার্বিকভাবে ঐক্যবদ্ধ থাকলে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  

এ সময় প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা, মাহমুদুল হক মিলন, সদস্য তোফায়েল হোসেন জাকির। এছাড়া জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মইনুল হাসান সাদিক, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস ছালামসহ।

এর আগে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শওকত মাহমুদ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম