মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৫







মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহ আলম (৫৫)নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আলী হোসেন শেখ (৫০) নামের  এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের ভাই নিলচাঁদ জানান, কান্দাপাড়া এলাকায় সন্ধ্যার দিকে জমি সংক্রান্ত বিষয়ে এলাকাবাসী এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশ বসে। সালিশ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে  সোহেল মোল্লা, রাসেল মোল্লা, চুমকী মেম্বার, আওলাদ মৃধার নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় সবার সামনেই আমার ভাই শাহ আলমকে কুপিয়ে হত্যা করা হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, হামলায় একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক  মেহেদি হাসান জানান, এই ঘটনায় আহত আলী হোসেন শেখ (৫০)কে আশঙ্কাজনক অবস্হায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালে নিয়ে আসার আগেই শাহ আলমের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:  

রাবি শিক্ষক জলির ‘আত্মহত্যা’: সহকর্মী আতিকুরকে আসামি করে চূড়ান্ত চার্জশিট

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম