ছাত্রলীগ থেকে টাঙ্গাইলের এমপিপুত্রের পদত্যাগ

টাঙ্গাইল সংবাদদাতা
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৯

ছাত্রলীগ থেকে টাঙ্গাইলের এমপি পুত্রের পদত্যাগrপত্র টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনতন্ত্র বিরোধী ও অবৈধ উল্লেখ করে পদত্যাগ করেছেন স্থানীয় সংসদ সদস্যের (এমপি) পুত্র তাহরীম হোসেন সীমান্ত। শনিবার (৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র দেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, তাহরীম হোসেন সীমান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন ছেলে।

তাহরীম হোসেন সীমান্ত জানান, গত ৭ সেপ্টেম্বর মীর আসিফ অনিককে সভাপতি ও শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট মির্জাপুর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ। ঘোষিত কমিটিতে তাকে দুই নম্বর সহ-সভাপতি হিসেবে রাখা হয়। এর আগে গত ১২ জুন কোনও প্রকার সম্মেলন ছাড়াই মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

তাহরীম হোসেন সীমান্ত তার পদত্যাগপত্রে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ২১ (খ) ধারা উল্লেখ করে লিখেছেন, প্রতি বছর জেলা শাখার নির্বাচনের আগে অবশ্যই জেলার অন্তর্ভুক্ত উপজেলা শাখার নির্বাচন করতে হবে। উপজেলা শাখা নির্বাচনের আগে প্রাথমিক শাখা নির্বাচন করতে হবে। গঠনতন্ত্রের ২২ (ক) ধারা উল্লেখ করে তিনি লিখেছেন সাধারণত দুই-তৃতীয়াংশের অধিক কাউন্সিল সদস্য সমর্থিত না হলে গঠনতন্ত্রের রদবদল করা যাবে না। কমিটি গঠনের ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি। ঘোষিত কমিটি যেহেতু বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী। তাই অবৈধ এ কমিটি থেকে অব্যহতিপত্র দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তাহরীম হোসেন সীমান্ত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ পারিবারিক ও জন্মগতভাবে বুকে লালন করেছি, বিধায় অবৈধ কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম