রাজশাহীতে বাল্যবিয়ের আয়োজন, বরের সাত দিনের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০২:০৩

বাল্য বিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৩ বছরের স্কুলছাত্রীকে বিয়ে করতে গিয়ে সাত দিনের কারাদণ্ড হয়েছে রাসেল আলী নামের এক তরুণের। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত একুশ বছরের তরুণ রাসেল এ কারাদণ্ড দেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাসেল উপজেলার শিবপুর হাট বাঁশপুকুর এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে।  পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ শেখ পাড়া গ্রামের জহুরুল আলীর মেয়ে মায়া খাতুনের (১৩)  সঙ্গে রাসেলের বিয়ের আয়োজন চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে এ কারাদণ্ড দেন।
ওসি সায়েদুর রহমান জানান, বিড়ালদহ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মায়া খাতুনের বিয়ে দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ছঢটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত সবাই পালিয়ে যায়। বর রাসেলকে আটক করে পুলিশ। ঘটনাস্থালেই ২০০৯ সালের মোবাইল কোর্ট আইনে সাত দিনের বিনাশ্রম করাদণ্ড দেন আদালত।
ওসি সায়েদুর রহমান বলেন, ‘আদালতের রায়ের পর রাসেলকে থানায় নিয়ে আসা হয়। তাকে সোমবার সকালে কারাগারে পাঠানো হবে।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক