সাবেক উপ-প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. তাসমিনা মতিনের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ০৭:১৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০৭:১৯

ডা. তাসমিনা মতিনের

ঢাকা ও সিরাজগঞ্জে দু’দফা জানাজা শেষে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের রহমতগঞ্জ পৌর কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়েছে ডা. তাসমিনা মতিনকে। তার স্বামী ডা. এমএ মতিন বাংলাদেশ সরকারের সাবেক উপ-প্রধানমন্ত্রী ছিলেন। 

রবিবার বাদ জোহর সিরাজগঞ্জের মাল্টিল্যাটারাল উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা একটা ৩০ মিনিটে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসমিনা। শনিবার বাদ মাগরিব ঢাকা সার্কিট হাউজ জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

লন্ডন থেকে চিকিৎসাশাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রফেসর ডা. তাসমিনা মতিন ১৯৩৯ সালের ১১ ডিসেম্বর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পাকিস্থানের কেন্দ্রীয় সরকারের পানি  সম্পদ ও শিল্পমন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদের দ্বিতীয় কন্যা। পেশাগত জীবনে তাসমিনা মতিন একজন গাইনী বিশেষজ্ঞ ছিলেন। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সিরাজগঞ্জ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি, দীপ সেতু আন্ডার ফাইফ ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম