রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৬

উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এ পর্যন্ত বিএনপির কোনও নেতা রোহিঙ্গাদের দেখতে আসেননি। তারা শুধু এয়ার কন্ডিশন রুমে বসে আওয়ামী লগের সমালোচনা করতে জানে।

সোমবার বিকাল ৩টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, এখানে কিছু মুসলমান অন্য দেশ থেকে এসে আশ্রয় নিয়েছে। মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিয়েছি।ঠিক সেই মুহূর্তে বিএনপি উল্টাপাল্টা কথা বলে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এসময় তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেওয়া হচ্ছে। সরকার আশা করছে, খুব শিগগিরই রোহিঙ্গাদের সে দেশে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে তিনি কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন তিনি এবং তাদের খোঁজ খবর নেন।

এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম