তেঁতুলিয়া সীমান্তে ভুয়া সিআইডি অফিসারসহ আটক দুই

পঞ্চগড় প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৭

তেঁতুলিয়া সীমান্তে ভুয়া সিআইডি অফিসারসহ আটক দুই

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে ভুয়া সিআইডি অফিসারসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ সেপ্টেম্বর) বিজিবি’র ভূতিপুকুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছে- সিলেট জেলার কানাইহাট উপজেলার মালিগ্রাম এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (২৮) ও একই উপজেলার নখাই গ্রামের মকবুল হোসেনের ছেলে শামীম আহমেদ (২৯)।

বিজিবি জানায়, সোমবার দুপুরে ভূতিপুকুর সীমান্তের ৭৩৮ নং মেইন  পিলারের ১ নং সাব পিলার এলাকায় আবুল কালাম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় ভূতিপুকুর বিওপি ক্যাম্প কমান্ডার সিকান্দার আলীর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে আবুল কালাম নিজেকে সিআইডির অফিসার বলে পরিচয় দেয়। কিন্তু তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে। এরপর তার দেওয়া তথ্য মতে সন্ধ্যায় বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে শামীম আহমেদ নামে তার এক সহযোগীকে আটক করে বিজিবি। পরে তাদের তেতুলিয়া থানায় সোপর্দ করা হয়।

তেঁতুলিয়া সীমান্তে ভুয়া সিআইডি অফিসারসহ আটক দুই

আটককৃতদের বিরুদ্ধে সিলেটের কানাইহাট থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান তেঁতুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুস সবুর। তাদের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় একটি প্রতারণার মামলা হচ্ছে বলে তিনি জানান ।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্নেল আল হাকিম মো. নওশাদ ওই ভুয়া সিআইডি অফিসার ও তার সহযোগীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা অবৈধভাবে ভারতে ঢুকার পরিকল্পনা করছিল। সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে তেঁতুলিয়া থানায় সোপর্দ করা হয়।

আরও পড়তে পারেন: আবারও অস্থিতীশীল হয়ে উঠেছে চালের বাজার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম