গাইবান্ধায় প্রতিপক্ষ পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩৯

 

শামছুল হক ওরফে পচু মিয়া গাইবান্ধায় সাবেক এক ট্রাফিক পুলিশ ও তার ভাই প্রতিপক্ষ একটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমন অভিযোগ উঠেছে। দুই বছরে ওই পরিবারের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করেছেন তারা। শুধু তাই নয় পুলিশের উপস্থিতিতে ভাড়াটিয়া লোকজন দিয়ে আবাদি জমি, বসতভিটে, বাঁশ ঝাড় ও পুকুর দখলের অভিযোগও উঠেছে।  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের শামছুল হক ওরফে পচু মিয়া বাংলা ট্রিবিউনের কাছে এই অভিযোগ করেছেন।

পচু মিয়া জানান, দীর্ঘদিন ধরে ৪২ বিঘা জমি নিয়ে ভাগিশরীক এনামুল হক ও তার ভাই ট্রাফিক পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য গোলাম মোস্তফার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। ২০১৫ সালে  তিনি এনামুল হক, গোলাম মোস্তফা ও তার বোন মরিয়মের বিরুদ্ধে  আদালতে বাটোয়ারা মামলা করেন।

পচু মিয়া বলেন, ‘বাটোয়ারা মামলার পরেই ক্ষিপ্ত হয়ে উঠেন এনামুল হক ও গোলাম মোস্তফা। পর্যায়ক্রমে তার পরিবারের লোকজনের বিরুদ্ধে দায়ের করেন চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর-লুটপাট, শ্লীলতাহানী ও হত্যা চেষ্টাসহ সাতটি মামলা। এসব মামলায় স্ত্রী, সাত ছেলে ও নাতিকে আসামি করা হয়। আসামি হিসেবে বাদ পড়েনি চার মেয়ে ও তিন জামাই। এসব মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে কয়েকবার হাজতবাস করতে হয়েছে তাদের।’

পচু মিয়ার দাবি, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও সাজানো।

তিনি বলেন, ‘কখনও তাদের সঙ্গে আমাদের মুখোমুখি হওয়ার কোনও ঘটনাই ঘটেনি। ইতোমধ্যে বিজ্ঞ আদালত তাদের পক্ষেই তিনটি মামলার রায় দিয়েছেন।’

পচু মিয়ার ছেলে রাহিন মিয়া বলেন, ‘তার বাবার বয়স হয়েছে। শারীরিক অসুস্থ আর প্রভাবশালী দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হওয়ায় এখন আর ঠিকভাবে হাঁটা চলাও করতে পারেন না। এনামুল হক ও গোলাম মোস্তফার দায়ের করার মামলার মধ্যে তিন মামলা নিষ্পত্তি হওয়ার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর তারা হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই নজরুল ইসলামের সঙ্গে সখ্যতা করে পূর্বের দায়ের হওয়া (অন্য এলাকার) গরু চুরি ও বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগের দুটি পৃথক মামলায় চার্জশীটে তাকেসহ তিন ভাইকে আসামি করা হয়। অথচ আমাদের বিরুদ্ধে বাদির অভিযোগ নেই। পরে বিষয়টি নিয়ে মামলার বাদীদের সঙ্গে কথা হলে তারা বিষয়টি জানেন না বলে জানান। এরপর চার্জশীট থেকে আমাদের অব্যাহতি দিতে দুই বাদী আদালতে এফিডেভিট দাখিল করেন।’

শামছুল হক ওরফে পচু মিয়া ও প্রতিবেশীরা তিনি আরও জানান, এসব মিথ্যা মামলায় হয়রানি বন্ধ, জমি দখল এবং এসআই নজরুল ইসলামের অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে তিনি সুষ্ঠু তদন্তের দাবিতে  ২০ জুলাই পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয় জানতে পেরে এসআই নজরুল ইসলাম তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন নজরুল ইসলাম পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন। ৪ আগস্ট গভীর রাতে নজরুল ইসলাম পলাশবাড়ী থানার এসআই আবদুর রউফসহ একদল পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। পরে তাকেসহ বড় ভাই ও ভাতিজাকে ধরে পলাশবাড়ী থানায় নিয়ে হাজতখানায় আটক করে অকথ্য গালিগালাজ করেন। এরপর সকালে তাদের আলাদাভাবে ডেকে নিয়ে হাজত খানার পাশের রুমে  বেধড়ক মারধর করেন নজরুল ও এসআই আবদুর রউফ। পরদিন ৫ আগস্ট পুলিশ ওই দুই ভাইকে পরামর্শ দিয়ে বোন মরিয়মকে বাদী করে শ্লীলতাহানী ও হত্যাচেষ্টার অভিযোগে নারীসহ ১৫ জনকে আসামি করে আরও একটি মামলা করেন। পরে ওই মামলায় তাদের আদালতে পাঠানো হয়।

পচু মিয়ার অন্য ছেলে মিন্টু মিয়া জানান, বসতভিটের অবশিষ্ট জায়গাও দখলে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা। মসজিদে যাওয়া আর ছেলে-মেয়ের স্কুলে যাওয়ার রাস্তা বন্ধ করায় পরিবার-পরিজন নিয়ে চরম আতষ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া কাজকর্ম করতে না পেয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন।

এনামুল হক তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাটোয়ারা মামলার পর থেকে তাদের কাছে চাঁদা দাবিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন ওই পরিবারের লোকজন। ফলে বাধ্য হয়ে তারা আইনের আশ্রয় নিয়েছেন।’

এসআই নজরুল ইসলাম বলেন, ‘তদন্ত ও সাক্ষীর ভিত্তিতে চার্জশীটে তাদের আসামি করা হয়। এছাড়া তিনি তাদের আটক করতে  সেখানে যাননি।’

মারধরের অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম বলেন, ‘তবে পলাশবাড়ী থানার এসআই থানায় আবদুর রউফ বা অন্য কেউ তাদের আটক করতে পারেন।’

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রেজিনুর রহমান প্রভাবশালীদের সঙ্গে সখ্যতার বিষয় অস্বীকার করে বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় মামলাগুলো হয়েছে। বসতভিটে দখল ও মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করা হলে সেটি অন্যায় হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম