চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পরিদর্শক প্রত্যাহার

টাঙ্গাইল সংবাদদাতা
১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৭:০৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৭:০৪

টাঙ্গাইল টাঙ্গাইলে মহাসড়কে চাঁদাবাজি, পরিবহন শ্রমিককে মারধর এবং গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোহাম্মদ আজাহারকে প্রত্যাহার করা হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) ট্রাফিক পরিদর্শক আজাহারকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে এ জেলা থেকে অন্যত্র বদলির সুপারিশ করা হয়।

ভুক্তভোগী গাইবান্ধার সৈকত পরিবহনের মালিক আবু তাহের মোহাম্মদ সদরুল আমীন বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ৮ সেপ্টেম্বর তার গাড়িটি ঢাকা যাওয়ার পথে মির্জাপুরের মাছরাঙ্গা ফিলিং স্টেশনের কাছে গতিরোধ করে ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ আজাহার ছয় হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি বাসের কর্মী শিপন মিয়াকে মারধর করেন এবং গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেন।

এ ব্যাপারে সদরুল আমীন টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন এবং তার অনুলিপি আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদরুল আমীন ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ আজাহারকে প্রত্যাহার করায় সন্তোষ প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম