সিলেটে তিন মাদক বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২৬

আদালত

সিলেটে তিন মাদক বিক্রেতাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এএম জুলফিকার হায়াত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার প্রজান্তপুর গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে জাকির হোসেন (২৮), একই থানার লালাপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মো. দিলদার হোসাইন (৪২) ও সিলেটের ওসমানীনগর থানার পূর্ব তাজপুর গ্রামের মৃত হাসিম উল্যার ছেলে রুমেল আহম্মদ (৩২)। রায় ঘোষণার সময় রুমেল আহম্মদ আদালতে উপস্থিত থাকলেও অন্য দুই আসামি জাকির হোসেন ও দিলদার হোসাইন পলাতক ছিল।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১০ এপ্রিল রাতে র‌্যাব-৯ এর একটি দল সিলেটের ওসমানীনগর থানার সৈয়দপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার বাড়ির গেইটের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা রুমেল আহম্মদ, জাকির হোসেন ও দিলদার হোসাইনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৯৮ হাজার টাকা দামের ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৯ এর এসআই শুভ্র মুকুল চৌধুরী বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১০ মে সিলেট সিআইডি জোনের পুলিশ পরিদর্শক মো. আব্দুল আহাদ আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেন এবং একই বছরের ২৮ আগস্ট আদালত মামলার বিচারকাজ শুরু করেন।

আইনজীবী নিজাম উদ্দিন জানান, ৯ সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৯ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন আসামিকে দণ্ড দিয়েছেন আদালত।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম