টাঙ্গাইলে আটক জেএমবি সদস্য দুই সহোদর ফের চার দিনের রিমান্ডে

টাঙ্গাইল সংবাদদাতা
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৬

টাঙ্গাইলে আটক জেএমবির সদস্য দুই সহোদর (ফাইল ছবি)

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় র‌্যাবের হাতে আটক হওয়া জেএমবি সদস্য দুই সহোদর নরুল হুদা মাসুম ও মাজহারুল ইসলাম খোকনকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া জেএমবির এই দুই সদস্য কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মসিন্দা গ্রামের মৃত আবুল হোসেন চিশতির ছেলে।

কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) দুই জেএমবি সদস্যকে আদালতে হাজির করে র‌্যাব সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র আরও জানায়, ৪ সেপ্টেম্বর দিনগত রাতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাসুম ও খোকনকে আটক করে র‌্যাব। সেখান থেকে একটি ড্রোন ও বেশ কিছু চাপাতি, দুইটি চাইনিজ কুড়াল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ৫ সেপ্টেম্বর কালিহাতী থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। ৬ সেপ্টেম্বর তাদের চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম