রোহিঙ্গা সমস্যা সমাধানে তিন পর্যায়ে তৎপরতা চালাচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৪

কুতুপালং ক্যাম্পে তথ্যমন্ত্রী

‘রোহিঙ্গা সমস্যা সমাধানে তিন পর্যায়ে তৎপরতা চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে এবং সরকার এতে অনেকটা সফল। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই সাফল্যের স্বাদ পাবো।’ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ইনু আরো বলেন, ‘মিয়ানমার সরকারের কোনও অজুহাতই গ্রহণযোগ্য নয়। তারা গণহত্যা এবং জাতিগত নিপীড়ন চালাচ্ছে। এ কারণেই দেশে রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা তৈরি হয়েছে। এ সংকটকালে প্রধানমন্ত্রী রাজনৈতিক সমস্যা সামনে না এনে মানবিক দৃষ্টিকোণ থেকে যে ভূমিকা রেখেছেন তা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।’  

শনিবার ক্ষমতাসীন ১৪ দলের পক্ষ থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়াসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতা-কর্মীরা। 

উল্লেখ্য, গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের মুখে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে রাখাইনের সামরিক অভিযানে ‘মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ’র অভিযোগ তোলা হয়েছে। সেখানে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ত্রাণকর্মীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারের প্রতি তাগিদ দিয়েছে জাতিসংঘ।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম