কম দামে চাল বিক্রির চাপ দিলে গ্রহণযোগ্য হবে না: মিল মালিক সমিতি

বগুড়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:৫১
image

চালের বাজার অস্থির (ছবি -সংগৃহীত)

বেশি দামে ধান কিনে, চাল কম দামে বিক্রি করার চাপ দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন মিল মালিকদের কেন্দ্রীয় কমিটির নেতারা। শনিবার বগুড়ায় রুদ্ধদ্বার বৈঠক শেষে  ‘বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি’র  সভাপতি আব্দুর রশীদ জানিয়েছেন, সামঞ্জস্য রেখেই সরকার ও মিল মালিকদের সমন্বয়ে চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, ‘শুধু ম্যজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত করলে হবে না। সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তা, মিল মালিক এবং ম্যাজিস্ট্রেট দিয়ে নিয়মতান্ত্রিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা উচিত। তড়িঘড়ি করে ভ্রাম্যমাণ আদালত করতে গিয়ে বরং মিল মালিকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

শনিবার সকাল ১১টায় শহরের বাইরে শাজাহানপুর উপজেলার বীরগ্রামের একটি অটো রাইস মিলে এ রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয়। এই বিশেষ সাধারণ সভায় সারাদেশ থেকে ১১০ জন মিল মালিক যোগ দেন। 

মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশীদ জানান, আগামী ১৯ সেপ্টেম্বর খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। সেই বৈঠকে চাল মিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধান ও চাল জব্দ, চালের মূল্য বৃদ্ধি এবং সরকারের সঙ্গে আলোচনার কৌশল নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, `আমরা বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বাজার নিয়ন্ত্রণ, এ বিষয়ে আমাদের করণীয় এবং কিভাবে সরকারকে সহযোগিতা করতে পারি সে বিষয়ে সভার আলোচনায় গুরুত্ব পায়। রোহিঙ্গাদের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে মিল মালিকদের পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।’ 

তিনি তড়িঘড়ি করে এবং তদন্ত না করে মিল মালিকদের বিরুদ্ধে অপবাদ ছাপানো থেকে বিরত থাকতে মিডিয়াকর্মীদের কাছে অনুরোধ করেন। তিনি বলেন, ‘প্রকৃত কেউ দোষী হলে সে বিষয়ে আমাদের কথা নেই। সরকারকে অনুরোধ করছি, শুধু মিডিয়ার মাধ্যমে নয় অনেকভাবে যাচাই-বাছাই করে সত্য বিষয়টা তুলে ধরলে আমরা খুশি হব। 

শনিবার দুপুর আড়াইটায় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আয়োজকরা কথা বলেন।

বিশেষ সাধারণ সভায় ব্যানারে লেখা ছিল ‘বন্যা ও মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশসহ চালের বাজার ঊর্ধ্বগতির কারণে সদাশয় সরকার অযৌক্তিক দায় আরোপ করে মিল মালিকদের হেনস্থা করছেন। বিষয়গুলো আলোচনার জন্য বিশেষ সাধারণ সভা।’ 

সংগঠনের সদস্য তালহা মুস্তাফিজ জানান, সারাদেশ থেকে ১১০ জন মিল মালিক ‘বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি’র বিশেষ সাধারণ সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রশীদ। সংগঠনের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে। পরে সভাপতি তার সমাপনী বক্তব্যে মিল মালিকদের স্বার্থে মতামত ব্যক্ত করেন।

/এনআই/এমএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম