হবিগঞ্জে আটক রোহিঙ্গা যুবককে উখিয়ায় পাঠানো হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ০৪:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ০৪:০৬

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সাইফুল ইসলাম (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) ট্রেনে আসা যুবককে ওইদিন সন্ধ্যায় কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। সাইফুল ইসলাম মিয়ানমারের রাখাইন রাজ্যের থিংগাও থানার হাটিয়া গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসে করে মাধবপুরে আসেন সাইফুল। শনিবার সকালে ট্রেনটি উপজেলার শাহজিবাজার স্টেশনে থামনে সেখানে নেমে পড়েন তিনি।  চলাফেরায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তিনি নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসাইন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সন্ধ্যায় তাকে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: 
প্রধানমন্ত্রীর নেতৃত্বেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: মোহাম্মদ নাসিম

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম