প্রধানমন্ত্রীর নেতৃত্বেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: মোহাম্মদ নাসিম

কক্সবাজার প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ০৩:২৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৩২

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। রোহিঙ্গা সংকট নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা সফল হবে না। আজকে দেখেন মাত্র ১০ দিনে সারা দুনিয়া ক্ষেপে উঠেছে।’ কিভাবে সম্ভব এবং কিভাবে হলো, তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজারে সফররত দুই মন্ত্রীসহ ১৪ দলের নেতৃবৃন্দ উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এরপর রাতে জেলা পর্যায়ের কর্মকর্তাদেরসঙ্গে মতবিনিময় করেন।

সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া,নজিবুল হক মাইজ ভাণ্ডারী, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ত্রাণ সচিব শাহ কামাল, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস