চালের লাগামহীন মূল্যবৃদ্ধি ৭৪’র দুর্ভিক্ষের পদধ্বনি: খুলনা বিএনপি

খুলনা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪২

বিএনপি চালের মূল্যবৃদ্ধি সরকারের সীমাহীন ব্যর্থতার একটি রূপ বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির নেতারা। তারা বলেছেন, সরকারের প্রতিশ্রুত ১০ টাকা কেজির চাল এখন ৭০ টাকায় পৌঁছেছে। চালের দাম নিয়ন্ত্রণহীন হওয়া ও তা নিয়ন্ত্রণে সরকারের এই ব্যর্থতা শেখ মুজিবুর রহমানের শাসনামলের ৭৪’র দুর্ভিক্ষের পদধ্বনি।

মহানগর বিএনপির সম্পাদকমণ্ডলী ও অঙ্গ সংগঠনগুলোর যৌথ সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে  সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সভায় খুলনা মহানগরীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার নিয়ে গ্রাহকদের সীমাহীন হয়রানি, প্রতারণা, জালিয়াতি বন্ধের দাবি জানানো হয়। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে গ্রাহকদের কাছ থেকে মিটার ভাড়া আদায়ের নামে কোটি কোটি টাকা লুটপাট, টাকা রিচার্জের সঙ্গে সঙ্গে নানা রকম চার্জের নামে অর্থ লোপাটের তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সব ধরনের কারসাজি বন্ধের জন্য ওজোপাডিকোর প্রতি জোর দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, স ম আব্দুর রহমান, রেহানা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দপিু, শাহিনুল ইসলাম পাখী, ইকবাল হোসেন খোকন, জালু মিয়া, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, নিয়াজ আহমেদ তুহনি, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর, হেলাল আহমেদ সুমন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, মাহবুব হোসেন, আবু সাঈদ শেখ, সাইমুন ইসলাম রাজ্জাক, মাওলানা আব্দুল গফফার, ময়েজউদ্দিন চুন্নু, মোহাম্মদ আলী ও জি এম রফিকুল হাসান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক