গুলিবিদ্ধ একজনসহ ৪ রোহিঙ্গা চমেক হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৪

চমেক চোখে আঘাতপ্রাপ্ত এক শিশুসহ মিয়ানমার থেকে আসা আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন মিয়ানমারের মংডুর মইবাজার এলাকার নজির হোসেনের ছেলে মো. সুফি (৫৭), দুমবাই এলাকার জাফর আলমের ছেলে মো. আলম (৪০), ছড়াইয়াবাজার এলাকার আব্দুছ সালামের মেয়ে আয়েশা (২) ও দেয়ামু পাড়ার নুর হাকিমে ১০ মাস বয়সী মেয়ে তসনিমা আরা। এদের মধ্যে মো. আলম হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউন বলেন, ‘দুপুরে দুই শিশুসহ চার রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপর তিনজনের মধ্যে আয়েশা নামে এক শিশু চোখে আঘাতপ্রাপ্ত হয়ে ভর্তি হন। অন্যরা স্বাভাবিক অসুস্থতার কারণে ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম