লোহাগাড়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

চট্টগ্রাম ব্যুরো
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৪

চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার জালিয়া চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম শরিফুল ইসলাম। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালে কর্মরত ছিলেন। নিহত অন্য ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হানিফ পরিবহনের কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে শরিফুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে মারা যান। অন্য তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক।’

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি দুই জনের অবস্থাও আশংকাজনক।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম