মোবাইলফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৭

চট্টগ্রাম মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চট্টগ্রামের আলী নগর এলাকায় রাজীব (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাজিবের গ্রামের বাড়ি কুমিল্লা এলাকায়। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজিবকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মোবাইল চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।’

দুলাল নামের এক প্রতিবেশী রাজীবকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান এএসআই আলাউদ্দিন তালুকদার।

দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজীব আমার বড় ভাইয়ের সঙ্গে ট্রাকের হেলপারের কাজ করতেন। রাতে বাসার সামনে ট্রাক রেখে খাবার খেতে গেলে রাজীব তার মোবাইল চার্জ দিতে পাশের রুমে যান। পরে খাবার খেতে ডাকতে গেলে তাকে মোবাইলের চার্জার হাতে কম্পনরত অবস্থায় পাওয়া যায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম