লাউ গাছের সঙ্গে শত্রুতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৭

সোনারগাঁওয়ে দুই বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে বখাটেরা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক ব্যবসা ও নারীদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় দুই বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে বখাটেরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সবজি বাগানের মালিক কবির হোসেন বখাটেদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে সোনারগাঁও থানায় অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাপ্পু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। 

সোনারগাঁও থানায় দায়ের করা লিখিত অভিযোগপত্রে কবির হোসেন উল্লেখ করেন, তিনি সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে দুই বিঘা পুকুরসহ প্রায় ৪ বিঘা জমি বর্গা নিয়ে লাউগাছ, লিচু বাগান ও অন্যান্য ফসল চাষ করে আসছেন। প্রতিদিন ওই পুকুরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারীরা গোসলসহ অন্যান্য কাজকর্ম করেন। নারীদের গোসলের সময় স্থানীয় বখাটে আনোয়ার হোসেনের ছেলে মো. নাহিদের নেতৃত্বে মোবারক, আবু তাহের, সোহেল, শুভ, পাপ্পুসহ  ১০/১৫ বখাটে পুকুর পাড়ে লিচু বাগানে মাদক ব্যবসাসহ নারীদের গোসলের সময় ইয়াবা ও গাঁজা সেবন করে বিভিন্নভাবে নারীদের উত্ত্যক্ত করতো। তাদের বাধা দেন কবির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে নাহিদ, মোবারক, আবু তাহের, শুভ, সোহেল, পাপ্পুসহ আরও ৪/৫ জন মিলে বৃহস্পতিবার সকালে তার দুই বিঘা জমির লাউগাছসহ অন্যান্য সবজি বাগান কেটে ফেলে। এছাড়া লাউ চুরি করে নিয়ে যায়।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম