মৌলভীবাজারে কাউন্সিলরসহ একই পরিবারের ছয় জনকে কুপিয়ে জখম

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৪:০০

মৌলভীবাজার মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীসহ তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার জেলা শহরের কাশীনাথ সড়কে কাউন্সিলরের বাসায় এ ঘটনা ঘটেছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সব বিষয়ে পর্যবেক্ষণ অব্যাহত আছে। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আহতরা হলো কাউন্সিলরের স্ত্রী জোনাকী দাস চৌধুরী (২৮), কাকী কণিকা দাস চৌধুরী (৪৮), শিশুকন্যা স্বস্তিকা দাস চৌধুরী (৪), ছোট ভাই এর স্ত্রী তন্বী দাস চৌধুরী (২৬) ও সৌমিত্র কিশোর দাস চৌধুরী।

গুরুতর আহতাবস্থায় কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর ছোট ভাই সুরজিৎ কিশোর দাস চৌধুরী রাত ১০টায়  বাংলা ট্রিবিউনকে জানান, যুবলীগ ও ছাত্রলীগ নামধারী ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল কাশীনাথ রোডে তাদের নিজ বাসায় অতর্কিতে আক্রমণ চালায়। এসময় ঘরে প্রবেশ করে রাম দা ও রড দিয়ে বড় ভাই স্বাগত কিশোর দাস চৌধুরীকে কোপাতে থাকে। বাধা দিলে পরিবারের অন্য সদস্যদের ওপর রড দিয়ে আঘাত করে।
সন্ত্রাসীরা চলে গেলে আহত সবাইকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর স্বাগত কিশোর দাস চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, ‘আমি বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। তবে খবর পাওয়ার পর প্যানেল মেয়র ফয়ছল আহমদ, কাউন্সিলর আসাদ হোসেন মক্কুসহ অন্যান্যরা তাকে দেখতে হাসপাতালে গেছেন।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম