কুষ্টিয়ায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৪২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৪৬

কুষ্টিয়া পৃথক ঘটনায় কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে। মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেছের আলী (৪৫) নামের একজনের মৃত্যু হয়।  শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার লক্ষীধরদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেছের আলী বিকালে নিজ বাড়ির সামনে আম গাছের ডাল কাটতে যান। তখন বৈদ্যুতিক লাইনের ওপর ডাল পড়ে গাছ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে একইদিন ভেড়ামারায় বজ্রাঘাতে আমিনুল ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়ার স্কুল পাড়া গ্রামের আনারুলের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, বিকালে আমিনুল ইসলাম বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সময় বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়েছিল। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম