সাতকানিয়া-লোহাগাড়ায় আটক ১৪ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত

চট্টগ্রাম ব্যুরো
২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫০

রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)

চট্টগ্রামের দুই উপজেলা থেকে একই পরিবারের চার জনসহ ১৪ রোহিঙ্গাকে আটক করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের বরুমচড়া এলাকা থেকে চার জন ও শনিবার (২৩ সেপ্টেম্বর) লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে আরও ১০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন ও লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাতকানিয়ায় আটক হওয়া রোহিঙ্গারা হলেন- মিয়ানমারের মংডুর শীলখালী এলাকার বাসিন্দা মো. আনোয়ার (২৩), তার ভাই মো. আজিজ (২০), তাদের মা নূর বেগম (৪৫) ও তাদের বোন নাঈমা বেগম (১৫)।

ওসি রফিকুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েক জন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বরুমছড়ায় আশ্রয় নিয়েছেন -এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শুক্রবার দিনগত রাতে গিয়ে তাদের আটক করে পুলিশ। পরে শনিবার সকালে তাদের কুতুবপালং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘এর আগে শুক্রবার সকালে কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় থেকে আরও ১৫ রোহিঙ্গাকে আমরা আটক করি। তাদের ওই দিনই কুতুবপালং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে গত দুই দিনে সাতকানিয়া থানার পুলিশ ১৯ জন রোহিঙ্গাকে আটক করে কুতুবপালং ক্যাম্পে পাঠিয়েছে।’

লোহাগাড়া থেকে আটক হওয়া রোহিঙ্গারা হলেন- রোজিনা (১৩), মো. শাকের (২০), আব্দুল জলিল (৫০), দুদু মিয়া (৪০), মো. সলিম (১৪), রশিদ আহমেদ (৩২), মো. জমির (৭), আজহার হোসেন (৪৪), রহমতুল্লাহ (৩০) ও আনোয়ার (১৬)। এরা মিয়ানমারের আকিয়াব অঞ্চলের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এসআই জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে চার জন রোহিঙ্গাকে আটক করা হয়। বাকি ছয় জনকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার একাধিক এলাকা থেকে আটক করা হয়। তাদের শনিবার বিকালে কুতুপালং ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম