বিএনপি ত্রাণ দিতে আসেনি, ইস্যু খুঁজতে এসেছে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৯

ওবায়দুল কাদের (ফাইল ছবি) এখন শুধু প্রেস ব্রিফিং ও বসে বসে সরকারের বিরুদ্ধে পুরনো মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো ছাড়া বিএনপির আর কোনও রাজনীতি এই মুর্হুতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা এখানে (রোহিঙ্গা ক্যাম্পে)  ত্রাণ দিতে আসেনি, তারা এখানে ইস্যু খুঁজতে এসেছে। তাদের সুপ্রিম কোটের ইস্যু মার খেয়েছে। এখন তারা রোহিঙ্গা ইস্যুটাকে কাজে লাগোতে চেয়েছে। সেটাও আকাশে উড়ানো ফানুসের মতো উড়ে চলে গেছে। এখানেও তারা ব্যর্থ।’

রবিবার (২৪ সেপ্টেম্বর)  বিকালে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ ও স্যানিটেশন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জনবিচ্ছিন্ন দল বলেই সরকার সঙ্গে আলোচনায় বসছে না।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, আব্দু রহমান, সুজিত রায় নন্দী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিুবুর রহমান, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম