ব্রাহ্মণবাড়িয়ার ৫২৮ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:১২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৮

কাজ করছেন মৃৎ শিল্পীরা উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেবী দুর্গাসহ অন্যান্য দেবতাদের গায়ে তুলির শেষ আচড় দেওয়ার জন্য প্রতিমা শিল্পীদের দম ফেলবার সময় নেই। এ বছরজেলায় ৫২৮টি মণ্ডপে পূজা হবে। এছাড়া পাড়া-মহল্লায় চলছে পূজা মণ্ডপ তৈরির কাজ।
শহরের দক্ষিণ কালীবাড়িতে কর্মরত ডেকোরেটর কর্মী আল মামুন ও প্রদীপ সরকার জানান, হাতে মাত্র আর একদিন সময় আছে। এই সময়ের মধ্য মণ্ডপের সাজসজ্জার কাজ শেষ করতে হবে। তাই খুব ব্যস্ততার মধ্যে আছি।
শহরের কান্দিপাড়া রঘুনাথ জিউর মন্দিরে দুর্গা প্রতিমা শিল্পি ঝন্টু পাল ও তার বড়ভাই মন্টু পাল জানান, এবছর ১৩টি দুর্গা প্রতিমা তৈরি করছেন তারা। এখন চলছে শেষ সময়ের কাজ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেষ রঞ্জন রায় জানান, এ বছর ৫২৮ মণ্ডপে পূজা হচ্ছে। পূজার সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।  

ব্রাহ্মণবাড়িয়ার ৫২৮ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলার প্রতিটি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি থাকবে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে সাদা পোশাকে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন।
দক্ষিণ কালীবাড়ি পূজা মণ্ডপের পুরোহিত অচিন্ত চক্রবর্তী জানান, এবার দেবী দুর্গা নৌকায় আগমন এবং ঘোটকে গমন করবেন। এজন্য ঝড় তুফান হতে পারে। এসব থেকে বাঁচার জন্যে আমরা এ বছর মায়ের কাছে বিশেষ প্রার্থনা করবো। যাতে তিনি আমাদেরকে সব আপদ-বিপদ থেকে রক্ষা করেন। ৩০ সেপ্টেম্বর দশমী পূজার মধ্যদিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম