রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে- ওবায়দুল কাদের

বান্দরবান প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৪

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে- ওবায়দুল কাদের

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর আর্ন্তজাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা আশাবাদী মিয়ানমার খুব শিগগিরই রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে।                                                  সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকার জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর  এমপি, ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুর রহমান এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ৩৪ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্নেল মনজুরুল হাসান, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘অতীতে ত্রাণ নিয়ে অনেক অনিয়ম হয়েছে। কিন্তু এবার রোহিঙ্গা সংকটে ত্রাণ বিতরণ নিয়ে কোনও অনিয়ম ও উশৃঙ্ক্ষলতা সৃষ্টি হয়নি। সেনাবাহিনী ও প্রশাসনের তদারকিতে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, মানবতার পক্ষে দাঁড়ানোর কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে।

আরও পড়তে পারেন: সীমান্তে কাঁটাতারের বেড়া মেরামত করছে মিয়ানমার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ