বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:১৮আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:১৬

এ কে এম শামীম ওসমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বলে অভিহিত করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসেছেন। তারপরও বাংলাদেশের কোনও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের ওপর হামলার ঘটনা ঘটেনি। এটাই প্রমাণ করে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এর জন্য সবচেয়ে বেশি অবদান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং দেশের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া  পূজামণ্ডপ পরিদর্শন শেষে শামীম ওসমান এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, র‌্যাব ১১-এর সিও লে. কর্নেল কামরুল হাসান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, দীলিপ আগারওয়াল প্রমুখ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে শামীম ওসমান বলেন, ‘পাশের রাষ্ট্র মিয়ানমার অমানবিক নির্যাতন চালাচ্ছে মানুষের ওপর। অনেকে এটাকে রোহিঙ্গা মুসলমানের ওপর নির্যাতন হিসাবে দেখছে। আমি দেখছি মানুষের ওপর নির্যাতন হিসেবে। মানুষ যদি হয় মানুষের জন্য, জীবন যদি জীবনের জন্য হয়; সৃষ্টিকর্তাকে যে নামেই ডাকি না কেন, তিনি খুশি হন।’

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এসময় র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘দুর্গাপূজার বিজয়া দশমী ও আশুরা পরপর দুই দিন উদযাপিত হবে। আমরা আশা করছি, পূজা ও আশুরা শান্তিপূর্ণভাবে ও নিরাপদেই শেষ হবে।’ দেশকে জঙ্গিমুক্ত না করা পর্যন্ত  র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/এনআই/টিআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম