ফেনীতে হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৫০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৫৩

 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ফেনী শহরের একাডেমি এলাকায় অ্যাপোলো হাসাপাতালে নানা অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিন ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এই অভিযান পরিচালনা করেন। 

ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, হাসপাতালটিতে নানা অনিয়মের অভিযোগ ছিল। অভিযানে তার সত্যতা পাওয়া গেছে। একজন সেবাগ্রহীতার ইলেকট্রোকার্ডিওগ্রাম রিপোর্টে অবহেলা করে তারিখ, আইডি কোনওটিই পরিবর্তন করা হয়নি। এতে বোঝার উপায় নেই রিপোর্টটি পুরনো নাকি নতুন।

তিনি বলেন, ‘হাসপাতালটিতে কোনও রেজিস্টার্ড নার্স নেই। ডিউটি ডাক্তার থাকার কথা দুই জন, কিন্তু আছেন একজন। ক্লিনিক্যাল বর্জ্য ফেলা হচ্ছে সামনের ডাস্টবিনে। এসব অব্যবস্থাপনার কারণে হাসপাতালের স্বত্ত্বাধিকারী এনামুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

সোহেল রানা জানান, বিরিঞ্চি এলাকায় অভিযানকালে যুবলীগ নেতা ছারোয়ার হোসেনের কাছে তিন পিস ইয়াবা পাওয়া গেছে। ধর্মপুরের বটতলার হাজী বাদশা মিয়ার বাড়ি থেকে মো. ইয়াকুবের ছেলে মো. জাহাংগীরকে (৪৫) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অভিযানকালে মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক ইকবালুর রহমানসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম