ইনানী সৈকতে নৌকাডুবি, ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:১১

উদ্ধারকৃত লাশ (ছবি- প্রতিনিধি)

কক্সবাজারের ইনানী সৈকতের অদূরে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবেছে। এতে এ পর্যন্ত ৯ শিশু ও পাঁচ নারীসহ ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগরের ইনানী সৈকত পয়েন্টে অর্ধশত রোহিঙ্গা নিয়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) স্থালিন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

স্থালিন বড়ুয়া বলেন, ‘আজ  বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগরের ইনানী সৈকত পয়েন্টে নৌকাডুবির এ ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত শিশু ও নারীসহ ১৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও  বাড়বে। সাগর উত্তাল থাকায় অতিরিক্ত যাত্রী বহন করার কারণে রোহিঙ্গাবোঝাই ওই নৌকা টেউয়ের আঘাতে ডুবে যায়।’

/এমএ/টিএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম