যেকোনও অশুভ শক্তিকে শক্ত হাতে দমন করা হবে: ঢাকা রেঞ্জের ডিআইজি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৪৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৪৮

নারায়ণগঞ্জ ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, ‘দুর্গাপূজা ও আশুরাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যেকোনও অশুভ শক্তিকে শক্ত হাতে দমন করা হবে।’  তিনি আরও বলেন, ‘অনেক জায়গায় বিজয়া দশমীর দিন আশুরার তাজিয়া মিছিল বের হবে। এজন্য বিসর্জন ও আশুরার তাজিয়া মিছিলকারীদের রুট আলাদা করে দেওয়া হবে।’ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া মন্দির ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, ‘জঙ্গি তৎপরতার বিষয়টি আমাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।   পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। আশা করি কোনও ধরনের ঘটনা ঘটাতে পারবে না। দুর্গাপূজা ও আশুরা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিকী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ফারুক আহমেদ, শরফুদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার সাহা আমালাপাড়া পূজা কমিটির নেতা মন্টু সাহা প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম