সরকার মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে: আহমদ হোসেন

নেত্রকোনা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৪৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৫২

বক্তব্য রাখছেন আহমদ হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ‘মিয়ানমার সেনাবাহিনী অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যা চালানোর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা মুসলমানরা প্রাণভয়ে এদেশে এসেছে। শেখ হাসিনার সরকার মানবিক দিক বিবেচনা করে এদেশে তাদের সাময়িক আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের অবস্থান আজ সারাবিশ্বে প্রশংসিত।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাবই ডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সামছুদ্দিন ইলিয়াসের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান রতনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এ কে এম মাজাহারুল ইসলাম রানা, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মনি কর্মকার, গোয়ালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুবলীগ নেতা নয়ন ফকির, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন, রফিক উল্লাহ আলপন, উপজেলা ছাত্রলীগ নেতা দিদারুল ইসলাম শামীম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক