বিজয়া দশমীতে পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে বরিশালে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এবারে দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয় হওয়ায় বিভিন্ন মণ্ডপে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ভক্তরা। সধবা ( বিবহিতা) নারীরা একে অপরের কপালে সিঁদুর পড়িয়ে এই আনন্দের প্রকাশ ঘটান। এই সিঁদুর খেলার ফলে স্বামী-সন্তানদের নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারবেন বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বী সধবা নারীদের।
সনাতন ধর্মীয় নেতারা জানান, পাঁচদিনব্যাপী দুর্গা পূজায় কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। রাতে সব মন্দিরের বিসর্জন পর্যন্ত পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
প্রশাসনের ঠিক করে দেওয়া সময়ের মধ্যে পুজা উদযাপন কমিটি প্রতিমা বিসর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পাল।








