ঠাকুরগাঁওয়ে সম্মাননা পেলেন ২২ প্রবীণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১৮:৪৩আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৮:৪৬

বছরের সেরা মমতাময়ী মা হিসেবে ফুলমণি মার্ডিকে ক্রেস্ট দেওয়া হয় ঠাকুরগাঁওয়ে ২২ জন প্রবীণকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। তাদেরকে এককালীন আর্থিক সুবিধাও দেওয়া হয়েছে। বাবা-মায়ের সেবাযত্ন ঠিকভাবে করায় ১০ জনকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ সন্তানের পুরস্কার। সন্তানদের সযত্নে লালন-পালন করায় বছরের সেরা মমতাময়ী মা হিসেবে ফুলমণি মার্ডিকে ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আউয়ালকে বছরের সেরা প্রবীণ বান্ধব হিসেবে স্মারক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার প্রায় ৫ শ’ প্রবীণ ও তরুণ অংশ নেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও পিকেএসপির সহায়তায় ইএসডিও ও প্রবীণ হিতৈষী সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা অনুষ্ঠানের আগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় কালেক্টরেট ভবন চত্বর থেকে প্রবীণদের একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।  

জেলা প্রশাসক সভাকক্ষে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ জালাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপ পরিচালক আবু বকর সিদ্দিক, জেলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু ও ইএসডিও সমন্বয়ক শাহ মো. আমিনুল হক প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম