কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেসের ৭৫৫ নম্বর ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ গেইটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার শামসুল আলম জানান, রাজবাড়ীর দৌলদিয়া গোয়লন্দঘাট স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ গেইটে লাইনচ্যুত হয়। এতে খুলনা সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বগি দুইটি উদ্ধারের জন্য পাবনার ঈশ্বরদীতে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার কাজ শুরু হবে।








