সাভারে পোশাক কারখানার লিফটের নিচ থেকে অপারেটরের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১৯:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৯:০৭

লাশ উদ্ধার সাভারে একটি পোশাক কারখানার লিফটের নিচ থেকে লিফট অপারেটর রুহুল আমিন মণ্ডল (২৮) -এর লাশ উদ্ধার করেছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষের দাবি, রুহুল আমিন অসাবধানতাবশত লিফটের গেট খোলার পর পাঁচ তলা থেকে নিচে পড়ে মারা যান। তবে তার মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু সে বিষয়ে এখনও স্পষ্ট নয় পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ উলাইল এলাকায় দোয়েল গ্রুপের ডেনিটেক্স কারখানার লিফটের নিচে বেজমেন্ট থেকে লিফট অপারেটর রুহুল আমিনের লাশটি উদ্ধার করে।
স্থানীয় সংবাদকর্মীরা সরেজমিনে ঘটনাস্থল দেখতে চাইলে কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি দুর্ঘটনা বলে মনে হয়েছে।’ তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত রুহুল আমিনের বাড়ি রাজবাড়ি জেলার গোকুলনগরে। তার পিতার নাম আব্দুল মান্নান মণ্ডল।
কারখানার একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘লিফট অপারেটর সোমবার রাত থেকে পোশাক কারখানার ভেতরে ছিলেন। সকাল আটটার দিকে তিনি কারখানার পাঁচ তলায় লিফটের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন।এসময় লিফটি ছিল ছয় তলায়। রুহুল আমিন সে দিকে না তাকিয়ে লিফটে ওঠার জন্য পা বাড়ালে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

ডেনিটেক্স লিমিটেড কারখানার সিকিউরিটি ম্যানেজার কামরুল হাসান বলেন, ‘লিফটের নিচে পড়ে গিয়ে তাদের অপারেটর মারা গেছেন।’ সরেজমিনে ঘটনাস্থল দেখতে চাইলে তিনি বলেন,‘কর্তৃপক্ষের নিষেধ থাকায় তিনি ভেতরে প্রবেশের অনুমতি দিতে পারছেন না।’

আরও পড়ুন: 

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় চার জনের ফাঁসির আদেশ

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম